শিরোনাম
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদকানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যাইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীবাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুনসৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদকানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যাইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীবাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

কানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে একটি ওয়ালমার্টের পার্কিং লটে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাতে এ হামলা ঘটে।

কানাডিয়ান পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) জানিয়েছে, নিহতরা হলেন- গগনপ্রীত (গ্যারি) রেহাল (২৩) ও সুখজিৎ কৌর (২৪)। তারা দুজনই ভারতীয় বংশোদ্ভূত এবং ব্রিটিশ কলাম্বিয়ার ডেল্টা শহরের বাসিন্দা ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, রেহাল আগে অস্ত্রসংক্রান্ত অপরাধের ঘটনায় নজরে এসেছিলেন। অন্যদিকে, সুখজিৎ কৌরের কানাডায় পরিচিতজনদের বিষয়ে পুলিশের কাছে সীমিত তথ্য রয়েছে।

আইএইচআইটির সার্জেন্ট ফ্রেদা ফং জানান, রাত প্রায় ১০টা ৩৮ মিনিটে সারে শহরের ৮৮ অ্যাভিনিউ ও ১২৪ স্ট্রিটের কাছে ওয়ালমার্টের পার্কিং লটে গুলির খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও জরুরি চিকিৎসা কর্মীরা দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পান। তাদের হাসপাতালে নেওয়া হয়, যেখানে তারা মারা যান।

তদন্তকারীরা মনে করছেন, এ হামলা পরিকল্পিত ছিল এবং এর সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের যোগসূত্র রয়েছে। রাত ১০টা ৫১ মিনিটে কাছাকাছি একটি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। পুলিশের ধারণা, ওই পোড়া গাড়িটি সন্দেহভাজন হামলাকারীদের ব্যবহৃত যানবাহন ছিল।

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩

আইএইচআইটির বিবৃতিতে বলা হয়, এই গুলির ঘটনায় দুটি পরিবার শোকাহত। খুব অল্প বয়সেই দুটি প্রাণ হারানোর ঘটনায় পরিবারগুলোকে গভীর শোকের মধ্য দিয়ে যেতে হচ্ছে।

পুলিশ এখনও কোনো গ্রেপ্তারের কথা জানায়নি এবং উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে। সূত্র: সিবিসি নিউজ

ভোরের আকাশ/ইউএম
 

কানাডাগুলি

শেয়ার করুন: