শিরোনাম
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদকানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যাইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীবাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুনসৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদকানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যাইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীবাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছাকাছি একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এখনো নিখোঁজ রয়েছেন ৩৬ জন।

রোববার (২২ নভেম্বর) তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন দেশটির কর্মীরা। খবর রয়টার্সের।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার বিবৃতি অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) বিকেলে জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেরাং জেলার ‘ফোনুসা আগুং মুলিয়া’ কারখানায় আগুনের সূত্রপাত হয়।

রাতে টেলিভিশনে প্রচারিত ভিডিওতে কারখানার বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ভবনটির ছাদের কিছু অংশ ধসে পড়তেও দেখা গেছে।

আরও পড়ুন

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

উদ্ধারকারী কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো বার্তা সংস্থা এএফপিকে বলেন, রোববারও কারখানার কয়েকটি অংশে আগুন জ্বলছিল। এ কারণে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাতে বাধার মুখে পড়তে হচ্ছে।

এদিকে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

ভোরের আকাশ/ইউএম
 

ইন্দোনেশিয়াআগুন

শেয়ার করুন: