শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৯ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৪ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করে।

এ সময় ডিএসইতে ৮২ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫১টির শেয়ারদর বেড়েছে, ১২৪টির কমেছে এবং ৯১টির দর অপরিবর্তিত রয়েছে।

এ সময় লেনদেনের শীর্ষে ছিল সার্প ইন্ডাস্ট্রিজ, এনভয় টেক্সটাইল, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, একমি, মালেক স্পিনিং, লাভেলো আইসক্রিম, ফার ইস্ট নিটিং ও নিটোল ইন্স্যুরেন্স।

এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়েছিল। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ২ পয়েন্ট বাড়ে। এরপরও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে।

লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৪ পয়েন্টে অবস্থান করে।

আরও পড়ুন

শেরপুর সরকারি কলেজে দুই দিনব্যাপী আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা

অন্যদিকে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯২৯ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৯টির কমেছে এবং ২টির দর অপরিবর্তিত রয়েছে।

ভোরের আকাশ/জেআ

শেয়ারবাজারঢাকা স্টক এক্সচেঞ্জ

শেয়ার করুন: