শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

মুনাফায় ভাটা, ছয় মাসের হিসাব প্রকাশ করল বিএটিবিসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) ব্যবসায় মুনাফা কমেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোববার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের এ আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬৫ পয়সা। এ সময়ে নিট মুনাফা হয়েছে ৪১৩ কোটি ১৮ লাখ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭ টাকা ৬৯ পয়সা এবং নিট মুনাফার পরিমাণ ছিল ৪১৫ কোটি ২২ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ২ কোটি ৪ লাখ টাকা।

আরও পড়ুন

পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য বিক্রি কমে যাওয়ায় প্রথম ছয় মাসে তাদের মুনাফায় ভাটা পড়েছে।

এদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা। এ সময়ে নিট মুনাফা হয়েছে ২০৩ কোটি ৬৮ লাখ টাকা। আগের বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১ টাকা ৮০ পয়সা এবং নিট মুনাফা হয়েছিল ৯৭ কোটি ২৭ লাখ টাকা। সে হিসেবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১০৬ কোটি ৪১ লাখ টাকা বা প্রায় ১০৯ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৭ টাকা ১৫ পয়সা।

ভোরের আকাশ/জেআ

ব্যবসা-বাণিজ্যবিএটিবিসি

শেয়ার করুন: