‘ইলিয়াস আলীকে গুম, ৩০ জনকে খুন করেন জিয়াউল’

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা ইলিয়াছ আলীকে গুমসহ ৩০ জনকে হত্যার অভিযোগ এনেছেন সাক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস।
রোববার (২১ জুন) মামলার ৫ম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সাক্ষ্যগ্রহণ করা হয়।
এদিন ট্রাইব্যুনালকে সেনা সদস্য ইমরুল কায়েস জানান, তিনি চাকরি জীবনে জিয়াউল আহসানের বডিগার্ড ছিলেন। জিয়াউল আহসান ১০ জন্য বিডিআর সদস্যকে ক্রসফায়ারে হত্যা করেছেন। এছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার কথাও বর্ণনা করেন। জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনি ৩০ জনকে হত্যার অভিযোগ সামনে আনেন।
পরে গণমাধ্যমে জিয়াউল আহসানকে ‘নিষ্ঠুর খুনী’ হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি বলেন, সাক্ষ্যগ্রহণে জিয়াউল আহসানের বিরুদ্ধে যথেষ্ট তথ্য উঠে এসেছে। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা জিয়াউল ফুরফুরে মেজাজে ছিলেন বলেও জানান চিফ প্রসিকিউটর।
২০২৪ সালের ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে গুম ও হত্যা মামলায় ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। এরপর থেকে জিয়াউল আহসান কারাগারে আছেন।
ভোরের আকাশ/এনউব