শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্য পেরুতে আঘাত হানা ৫.৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। 

স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) রাতে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে রোববার পেরুর সংবাদমাধ্যম ‘লা রিপাবলিকা’র বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে।

মার্কিন ভূত্বাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেরুর চূপাকা শহরের কাছে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে স্থানীয় কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ মণ গাঁজাসহ আটক ১

এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চংগোস বাজো জেলা। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রাণহানির সবকটি ঘটনা এই জেলাতেই ঘটেছে। তবে নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি প্রশাসন। শক্তিশালী এই কম্পনে ওই অঞ্চলের বেশ কিছু ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ও ঐতিহ্যবাহী স্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ভূমিকম্পের পরপরই বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধারকাজে সহায়তার জন্য উপদ্রুত এলাকাগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। বর্তমানে তারা সেখানে অনুসন্ধান, উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছেন। সূত্র: আনাদোলু এজেন্সি।

ভোরের আকাশ/এম

শক্তিশালী ভূমিকম্প

শেয়ার করুন: