ব্রাহ্মণবাড়িয়ায় ৯ মণ গাঁজাসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ মণ (৩৬০কেজি) গাঁজাসহ পিকআপ জব্দ করে মাদক পরিবহনের অভিযোগে পিকআপের চালককে আটক করা হয়। সঙ্গীয় অপর দুই-তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়।
রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে কসবা থানার বিনাউটি ইউনিয়নের হাজীপুর গ্রামের মাহফুজ মিয়ার বাড়ির সামনে কদমতলী-সৈয়দাবাদ সড়কপথে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে একটি পিকআপ তল্লাশি করে ৯ম ণ গাঁজা, ২টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দীঘিরপাড় গ্রামের মো. শফিক ও রুবি আক্তারের ছেলে পিকআপচালক মো. শাকিল (৩০)কে আটক করা হলেও সঙ্গীয় অপর ২/৩ জন পালিয়ে যায় বলে পুলিশ দাবি করেন।
কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, উদ্ধারকৃত গাঁজা, পিকআপ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/এনউব