শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

ইরান অর্থনৈতিকভাবে ধুঁকছে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরান মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগছে এবং তাদের কাছে বর্তমানে কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলেই হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে তেহরানের দেওয়া চুক্তির প্রস্তাব তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

টেনেসিতে সফরে যাওয়ার আগে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তেহরান বর্তমানে চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছে। কৌশলগত এই নৌপথটি বন্ধ করার চেষ্টা করে তারা নিজেরাই নিজেদের তৈরি ফাঁদে আটকা পড়েছে।

আরও পড়ুন

কৌশলগত সামরিক সক্ষমতা ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়েছে ইরান

সামরিক ইতিহাসের অন্যতম কঠোর অবরোধের মুখে পড়ে ইরানের ভাঁড়ারে এখন চরম টান পড়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন। তবে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন প্রশাসন সম্পূর্ণ কঠোর অবস্থানে রয়েছে।

ট্রাম্প জানান, এই আন্তর্জাতিক রুটে জাহাজ চলাচল ব্যাহত হতে দেওয়া হবে না। এমনকি শুধু গত রাতেই মার্কিন নজরদারিতে ২৯টি জাহাজ সেখান দিয়ে নিরাপদে পার হয়েছে। সূত্র: আল-জাজিরা

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: