শিরোনাম
হরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহততেল চোরাচালানের অভিযোগে ইরাকে বরখাস্ত ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাহুতিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটেরভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহততেল চোরাচালানের অভিযোগে ইরাকে বরখাস্ত ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাহুতিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটেরভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র

হুতিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চলে জোড়া ড্রোন হামলার চেষ্টা করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। তবে ডোন দুটি মাঝআকাশেই প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

শনিবার (১৪ নভেম্বর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তুর্কি আল-মালিকি বলেন, হুতি মিলিশিয়াদের ছোড়া দুটি ড্রোন রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

তবে এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, কয়েক দিনে বহু প্রাণহানি

হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ ঘটনা ঘটল। সৌদি নেতৃত্বাধীন জোট সাম্প্রতিক সময়ে দেশটিকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার একাধিক খবর জানিয়েছে।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে। সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/ইউএম
 

হুতিসৌদি আরবড্রোন

শেয়ার করুন: