শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

সৌদির নাজরান বিমানবন্দরে হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করে সৌদি আরবের জাহাজে আঘাত হানার পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঝে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। চলমান এই উত্তেজনার মাঝে মঙ্গলবার সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, ‌‌‘‘তারা একটি ড্রোন ব্যবহার করে নাজরান বিমানবন্দরে সৌদির মালিকানাধীন একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।’’ তিনি বলেন, সৌদি আরব ড্রোন ব্যবহার করে সায়াদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করায় রিয়াদের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে ওই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন

সংঘর্ষের জেরে ফিলিস্তিনি বাসিন্দার বাড়ি ধ্বংসের নির্দেশ ইসরায়েলের

এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান বিমানবন্দরে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয়েছে। ড্রোনটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ প্রদেশে প্রাণঘাতী ল্যান্ডমাইন বিস্ফোরণের জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ওই বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। এক বিবৃতিতে হুদাইদাহ-ভিত্তিক সরকার হুথিদের বিরুদ্ধে বিস্ফোরক পুঁতে রাখার অভিযোগ করে বলেছে, গোষ্ঠীটির ব্যাপক ও নির্বিচার মাইন স্থাপনের ফলে এলাকাটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সূত্র: এএফপি, আনাদোলু।

ভোরের আকাশ/সু.পা

নাজরান বিমানবন্দর, হুথিদের হামলা

শেয়ার করুন: