শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ পাঁচ মাস ধরে যুদ্ধবিরতি চললেও সহিংসতার এই সর্বশেষ ঘটনায় হামাস নিয়ন্ত্রিত দুইটি পুলিশ চেকপয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় চিকিৎসকদের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসে দুইটি পুলিশ চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনজন পুলিশ সদস্য ও একটি মেয়ে শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হন। এ ছাড়া হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। 

এর আগে শনিবার (২৮ মার্চ) গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণ হয়। এতে দুই ভাইসহ তিন ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী নিয়মিত তা লঙ্ঘন করে আসছে। ১৮ মার্চ পর্যন্ত এসব হামলায় মোট ৬৯১ জন নিহত এবং ১ হাজার ৮৭৬ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান অবৈধ সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭২ হাজার মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে অঞ্চলটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

ভোরের আকাশ/এসএইচ

ইসরায়েলি হামলাগাঁজা

শেয়ার করুন: