শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

মধ্যবর্তী নির্বাচনের ফলে যুক্তরাষ্ট্র বহুবছর পিছিয়ে গেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর, ফলাফলকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ইতিহাসের এক বিশাল পশ্চাদপসরণ’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সর্বশেষ নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে আমেরিকা ইতিহাসে বড় ধরনের এক ধাপ পিছিয়ে গেছে। তার দাবি, তার মেয়াদে যে শেয়ারবাজারের প্রবৃদ্ধি হয়েছিল, নির্বাচনের পর সেটিও ধাক্কা খেয়েছে।

আরও পড়ুন

বিশ্বমানের চিকিৎসাসেবায় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল

তবে সমর্থকদের আশ্বস্ত করে তিনি লেখেন, ভয় পাওয়ার কিছু নেই। আমরা আগের যে কোনো সময়ের চেয়ে আরও বড় ও শক্তিশালী হয়ে ফিরে আসব। নির্বাচনে পরাজয়ের ধাক্কা সামলাতে যখন রিপাবলিকান আইনপ্রণেতারা ব্যস্ত, তখন ট্রাম্প নিজের অবস্থানে অনড় রয়েছেন। বরং শুক্রবার কট্টরপন্থি উপদেষ্টা স্টিফেন মিলারকে নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। এ নিয়োগকে পরাজয়ের পর আরও কঠোর রাজনৈতিক লড়াইয়ে নামার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেছে ডেমোক্র্যাটরা। একই সঙ্গে মিলারের বিরুদ্ধেও ‘প্রতিটি পদক্ষেপে’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। ট্রাম্পের কঠোর অভিবাসননীতির অন্যতম রূপকার হিসেবে পরিচিত মিলার।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: