শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে কড়া শর্ত দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, দেশটির জনগণের অধিকার নিশ্চিত করার বিষয়ে পূর্ণ নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না তেহরান। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

রোববার (৩১ মে) সকালে অনুষ্ঠিত পার্লামেন্টের একটি ভার্চুয়াল অধিবেশনে গালিবাফ এই মন্তব্য করেন। সম্প্রতি ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর প্রেসিডিয়ামের পাশাপাশি শপথ গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন

দেশে ফিরলেন ৬ হাজারের বেশি হাজি

শপথ অনুষ্ঠান শেষে নিজের বক্তব্যে গালিবাফ মার্কিন প্রশাসনের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করেন। তিনি বলেন, শত্রুপক্ষের মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতির ওপর আমাদের বিন্দুমাত্র আস্থা নেই। তাই কোনো চুক্তিতে যাওয়ার আগে আমাদের একমাত্র শর্ত হলো দৃশ্যমান ও বাস্তবসম্মত ফলাফল অর্জন করা। তেহরান নিজের প্রতিশ্রুতি পূরণের আগেই এই বাস্তব ফলাফল দেখতে চায় বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

তিনি আরও জোর দিয়ে বলেন, যেকোনো ধরনের দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে ইরানের জনগণের অধিকার রক্ষা এবং বাস্তব অগ্রগতি অর্জনই হবে তেহরানের প্রধান মাপকাঠি। এর বাইরে কোনো ধরনের মৌখিক বা ফাঁকা প্রতিশ্রুতি ইরান সরকার মেনে নেবে না। সূত্র: আল-জাজিরা।

ভোরের আকাশ/এসএইচ 

যুক্তরাষ্ট্র

শেয়ার করুন: