ইরান-ইয়েমেন নিয়ে গোপন বৈঠকে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ইরান যুদ্ধ এবং ইয়েমেনে সৌদি-হুতি সংঘাতের পরবর্তী পদক্ষেপ নিয়ে ম্যারিল্যান্ডের প্রেসিডেন্ট অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিডে একটি উচ্চপর্যায়ের গোপন বৈঠক করেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে বৈশ্বিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
অ্যাক্সিওস তিন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বৈঠকে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বিশেষ দূত স্টিভ উইটকফ, সিআইএ প্রধান জন র্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
ঋণজর্জরিত আর্জেন্টিনায় মিলবে নাগরিকত্ব, দিতে হবে কত ডলার?ঋণজর্জরিত আর্জেন্টিনায় মিলবে নাগরিকত্ব, দিতে হবে কত ডলার?
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং কিছু বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।
ভোরের আকাশ/আ.র