শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে এবার কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে এমন খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।

তাদের তথ্য অনুযায়ী, কাতারের রাজধানী দোহা থেকে কিছুটা দূরে অবস্থিত আল-উদেইদ সামরিক ঘাঁটিতে ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ঘাঁটিতে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

উল্লেখ্য, এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড ইউএস সেন্টকমের সদর দপ্তর অবস্থিত। এছাড়াও ব্রিটেনের সামরিক বাহিনীও এই ঘাঁটি ব্যবহার করে তাদের যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম সংরক্ষণের জন্য।

সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, বিগত কিছু সপ্তাহ ধরে আল-উদেইদ ঘাঁটি থেকে বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান সরিয়ে নেওয়া হয়েছে।

হামলার কিছুক্ষণের মধ্যেই কাতার সরকার তাদের আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে, যা পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করে তোলে।

ভোরের আকাশ//হ.র

ইরান-ইসরায়েল সংঘাতইরান-ইসরায়েল যুদ্ধকাতার

শেয়ার করুন: