শিরোনাম
জামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরবিনামূল্যে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন, আজ থেকে আবেদন শুরুরাশিয়ার কাছ থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের সশস্ত্র বাহিনীরজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরবিনামূল্যে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন, আজ থেকে আবেদন শুরুরাশিয়ার কাছ থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর

ইউরোপে আবারও প্লেনে বোমা আতঙ্ক, এক দিনে ১২ ফ্লাইটে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউরোপে আবারও প্লেনে বোমা আতঙ্ক, এক দিনে ১২ ফ্লাইটে হুমকি
ইউরোপে আবারও প্লেনে বোমা আতঙ্ক, এক দিনে ১২ ফ্লাইটে হুমকি

ইউরোপের আকাশপথে আবারও বড় ধরনের বোমাতঙ্ক দেখা দিয়েছে, যেখানে এক দিনেই অন্তত ১২টি যাত্রীবাহী ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এই ঘটনা ঘটে, যা চলতি সপ্তাহের মধ্যে ইউরোপীয় বিমান খাতে দ্বিতীয়বারের মতো এমন বড় আকারের সাইবার বা সমন্বিত নিরাপত্তা বিঘ্ন ঘটাল। এর আগে গত মঙ্গলবারও (৩ নভেম্বর) অন্তত ৭টি ফ্লাইটে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।

কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এক দিনেই ইউরোপের অন্তত ১২টি ফ্লাইট বোমা হামলার হুমকির লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্যে কয়েকটি উড়োজাহাজকে সামরিক যুদ্ধবিমান দিয়ে পাহারা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয় দিনের মতো একযোগে বোমা হামলার হুমকি পাওয়া গেল। বিশেষ করে ইউরোপের বিভিন্ন রুটে চলাচলকারী স্বল্প খরচের বিমান সংস্থাগুলোর ফ্লাইটগুলোকে লক্ষ্য করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে বুলগেরিয়ার সোফিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি আসে। পরে প্লেনটি কাছের প্লভদিভ বিমানবন্দরে অবতরণ করে। এ ছাড়া পোলিশ বিমান সংস্থা লটের ওয়ারশ থেকে প্যারিসগামী একটি ফ্লাইটে হুমকি পাওয়ার পর নিরাপত্তা তল্লাশি শুরু হয়। তবে তল্লাশিতে কোনও হুমকির অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। তাদের ভাষ্য, স্বাভাবিক নিয়মেই ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

এদিকে, মাঝ আকাশে বোমা হামলার হুমকি পাওয়ার পর ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে ইতালির রোমগামী ফিনএয়ারের একটি ফ্লাইটকে পাহারা দিয়ে নিয়ে যায় ইতালির একটি যুদ্ধবিমান।

গত ২ নভেম্বর থেকে ইউরোপজুড়ে অন্তত ২১টি প্লেনে বোমা হামলার হুমকি দেওয়া হয় ।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: