শিরোনাম
জামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরবিনামূল্যে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন, আজ থেকে আবেদন শুরুরাশিয়ার কাছ থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের সশস্ত্র বাহিনীরজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরবিনামূল্যে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন, আজ থেকে আবেদন শুরুরাশিয়ার কাছ থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর

৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গভর্নর গ্যাভিন নিউসাম। ফাইল ছবি: রয়টার্স
গভর্নর গ্যাভিন নিউসাম। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব ৫৪৮ জন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসাম।

এক চিঠিতে নিউসাম জানান, আমরা এখন এই অপরাধীদের বিস্মৃতিতে বিলীন হতে দিতে পারি, আর শিকারদের চিরকাল মনে রাখতে ও শ্রদ্ধা জানাতে পারি।

২০০৬ সালের পর মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া রাজ্যে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নিউসাম ক্যালিফোর্নিয়ার মূল্যবোধ ও বিচার ব্যবস্থার সুরক্ষায় তার সাংবিধানিক সাধারণ ক্ষমার ক্ষমতার কথা উল্লেখ করে বলেন, রাষ্ট্র কর্তৃক হত্যাকাণ্ড ক্যালিফোর্নিয়ার মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং এটি আমাদের আইনি ব্যবস্থার ভিত্তিকে দুর্বল করে।

তিনি ক্যালিফোর্নিয়ার মৃত্যুদণ্ড ব্যবস্থাকে ‘ব্যর্থ’ বলে অভিহিত করেন এবং জানান যে প্যারোলবিহীন আমৃত্যু কারাদণ্ডই সবচেয়ে কঠোর ও নীতিগত শাস্তি।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই রাজ্যের ডেমোক্র্যাটিক নেতা নিউসামকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বার্নার্ড ই হারকোর্ট নিউসামের এই পদক্ষেপে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর ১৯৮১ সালের নৈতিক অবস্থানের তুলনা টেনেছেন।

আরও পড়ুন

ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে বোমা হামলার হুমকি

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের নির্বাহী পরিচালক অ্যান্থনি ডি রোমেরো একে ‘বর্ণবাদী ও অমানবিক শাস্তির অবসান’ হিসেবে স্বাগত জানিয়েছেন। তবে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শীর্ষ প্রসিকিউটর নাথান হচম্যান স্মরণ করিয়ে দিয়েছেন যে, ভোটাররা দুবার ব্যালটে মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে ভোট দিয়েছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ২৭টি রাজ্যে মৃত্যুদণ্ড বৈধ থাকলেও ২৩টি রাজ্য ও ওয়াশিংটন ডিসিতে তা রদ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যুদণ্ডকে জঘন্য অপরাধ দমনে একটি ‘জরুরি হাতিয়ার’ হিসেবে সমর্থন করে আসছেন। তথ্য সূত্র : বিবিসি

 ভোরের আকাশ/ইউএম

ক্যালিফোর্নিয়ামৃত্যুদণ্ড

শেয়ার করুন: