শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইয়েমেনের সানার কাছে বিমান হামলা, নিহত বেড়ে ২২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ইয়েমেনের সানার কাছে বিমান হামলা, নিহত বেড়ে ২২
ইয়েমেনের সানার কাছে বিমান হামলা, নিহত বেড়ে ২২

ইয়েমেনের রাজধানী সানার কাছে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

শনিবার (৭ নভেম্বর) সকালে সানা প্রদেশের আল-শারিয়া এলাকার আবাসিক বাড়িঘরে এই হামলার ঘটনা ঘটে। হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশন ও বার্তা সংস্থা সাবা হতাহতের এ তথ্য জানিয়েছে।

সাবার প্রতিবেদনে বলা হয়েছে, আল-শারিয়া এলাকায় সৌদি আরবের যুদ্ধবিমান থেকে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৩০ জন। তবে হামলার দায় নিয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে হুথি কর্তৃপক্ষ; এ অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া এলাকার আল-হাদারা বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর জানায় হুথি কর্তৃপক্ষ। তাদের দাবি, সৌদি যুদ্ধবিমান থেকে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। আহত হন আরও আটজন।সংবাদ সাবস্ক্রিপশন

আরও পড়ুন

নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ, নারীসহ আটক ১৪

তবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ থেকে এ হামলার জন্য হুথিদের দায়ী করা হয়েছে। তাদের দাবি, বাজারে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে। হামলার দায় নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেলেও ঘটনাটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইয়েমেনে হুথি গোষ্ঠী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত বেড়েছে। বিশেষ করে তাইজ প্রদেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: