শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ, নারীসহ আটক ১৪

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ, নারীসহ আটক ১৪
নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ, নারীসহ আটক ১৪

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদী এলাকায় অবস্থিত নিউগিনি আবাসন প্রকল্পে শনিবার (৭ নভেম্বর) বিকেলে পুনরায় হামলার ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় নারীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে এবং সিসিটিভি ফুটেজেও হামলার দৃশ্য ধরা পড়েছে।

আরও পড়ুন

সালথায় জনদুর্ভোগ কমাতে ৬৫০ ফুট সড়ক নির্মাণ

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার সাব ইনস্পেক্টর শিল্পী বলেন, ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে মারপিটের ঘটনায় ১৪ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ৪ জন নারীও আছেন। বিস্তারিত পরে জানানো হবে।

গত ২৬ সেপ্টেম্বর রাতেও নিউগিনি প্রপার্টিজের ওই আবাসন প্রকল্পে হামলা, ভয়াবহ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। সেই হামলায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালানো হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান মুক্তাদিরের পোস্ট করা ভিডিওর মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: