শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সৌদির এক অঞ্চলে রেড এলার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল-বাহা অঞ্চলের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড এলার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত আল-ক্বারা, আল-মন্দাক, বালজুরাশি ও বনি হাসান এলাকায় এ সতর্কতা কার্যকর থাকবে।

এ সময় এসব এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি ও প্রবল বাতাস হতে পারে। একই সঙ্গে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসতে পারে বলেও সতর্ক করেছে এনসিএম।

এদিকে জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনা অঞ্চলের বিভিন্ন এলাকায়ও মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কেন্দ্র।

আরও পড়ুন

ইরানের গ্র্যান্ড আয়াতুল্লাহ জানজানির ইন্তেকাল

এসব এলাকার কোথাও কোথাও শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাস হতে পারে। বিশেষ করে নিচু এলাকাগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

এ পরিস্থিতিতে বন্যাপ্রবণ এলাকা, উপত্যকা ও পানি প্রবাহের স্থান এড়িয়ে চলার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা সতর্কতা ও নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: