শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে স্বর্ণের খনি ধসে ৯ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৯:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে অবৈধ স্বর্ণের খনি ধসে অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ভূমিধসের কারণে খনির একটি অংশ ধসে পানিতে তলিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৪ নভেম্বর)  স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, পশ্চিম জাভার বোগর রিজেন্সির সিগুহা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিধসের কারণে খনির একটি অংশ ভেঙে পড়ে এবং সেখানে পানি ঢুকে যায়। এতে খনির ভেতরে থাকা শ্রমিকেরা আটকা পড়েন।

জাকার্তা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানান, উদ্ধারকারী দল ইতোমধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো ১৭ জন শ্রমিক খনির ভেতরে আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকর্মীরা বলছেন, খনির ভেতরের প্রতিকূল পরিবেশের কারণে অভিযান পরিচালনা করতে বেশ বেগ পেতে হচ্ছে। খনির প্রবেশপথ ও খনন করা অংশ বেশ সরু। এছাড়া ভেতরের পথ অসমান, পর্যাপ্ত আলোর অভাব এবং চারপাশে পানি জমে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পিচ্ছিল মাটিও উদ্ধারকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ইরান

এর ওপর দুর্ঘটনাস্থলের আশপাশে হালকা বৃষ্টিপাত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সিগুহা এলাকাটি দীর্ঘদিন ধরেই অবৈধ স্বর্ণ উত্তোলনের জন্য পরিচিত। সেখানে অনুমোদনহীনভাবে খননকাজ পরিচালিত হয়ে আসছে। যথাযথ নিরাপত্তাব্যবস্থা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে এ ধরনের খনিতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি। তথ্যসূত্র : আনাদোলু

ভোরের আকাশ/ইউএম
 

ইন্দোনেশিয়াশ্রমিক নিহত

শেয়ার করুন: