শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা
কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার পর দেশটির আবহাওয়া সংস্থা আগামী ৭ দিন বড় ভূমিকম্পের আশঙ্কায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) রাত ১টা ৪ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন এবং কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৮ নভেম্বর) ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন। আগামী এক সপ্তাহ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে। মূল ভূমিকম্পের পর কয়েকটি ছোট কম্পনও অনুভূত হয়েছে।

স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচারে, ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে। সবচেয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে আইচি প্রিফেকচারে। হামামাতসু শহর, কিয়োটো, নারা, ইয়ামানাশি ও গিফুসহ বিস্তীর্ণ এলাকায় এর প্রভাব পড়ে। তবে টোকিওতে ভূমিকম্পটি অনুভূত হয়নি।

জাপানের টেলিভিশনে প্রচারিত ফুটেজে বিভিন্ন দোকানের ভাঙা জানালা ও রাস্তায় ছড়িয়ে থাকা কাচের টুকরা দেখা গেছে। একটি বইয়ের দোকানে তাক থেকে পড়ে মেঝেতে বইয়ের স্তূপ জমে যায়। আহতদের মধ্যে কয়েকজন আতঙ্কে ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে যান।

ভূমিকম্পের পর আগামী এক সপ্তাহ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাপানের আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই থেকে তিন দিন আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের বলেন, ভূমিধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া এবং বৃষ্টিপাতের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে। তবে এখন পর্যন্ত নানকাই ট্রফ প্লেট এলাকায় অস্বাভাবিক কোনো পরিবর্তন শনাক্ত হয়নি। বিজ্ঞানীদের আশঙ্কা, এই এলাকায় ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প হতে পারে।

আরও পড়ুন

বাংলাদেশের বিদেশি ঋণ ১০ বছরে তিন গুণ

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বুলেট ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। ভূমিকম্পে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে কর্তৃপক্ষ প্রায়ই বাসিন্দাদের জরুরি প্রস্তুতি রাখার পরামর্শ দেয়। এর মধ্যে রয়েছে বোতলজাত পানি, খাবার ও ব্যাটারি মজুত রাখা এবং ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয় নেওয়ার পরিকল্পনা তৈরি করা।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: