শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

বিজেপিকে ঠেকাতে জোট গড়লেন ওয়াইসি-আজাদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোট গড়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ও আজাদ সমাজ পার্টির (কানশিরাম) প্রধান চন্দ্রশেখর আজাদ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তারা ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ নামে এই জোটের ঘোষণা দেন। একই সঙ্গে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চন্দ্রশেখর আজাদের নাম ঘোষণা করেন ওয়াইসি। বৃহস্পতিবার দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে ওয়াইসি বলেন, বর্তমানে উত্তর প্রদেশের বিজনোর জেলার নাগিনা আসনের লোকসভা সদস্য চন্দ্রশেখর আজাদ হবেন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।

তিনি বলেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, উত্তর প্রদেশে বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা ঠেকাতে এই জোট শক্তিশালী বিকল্প হয়ে উঠবে। আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমাদের ভাই চন্দ্রশেখর আজাদ উত্তর প্রদেশের নির্বাচনে এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন।

এই জোটের ঘোষণার পর উত্তর প্রদেশের রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট গঠনের আলোচনা শুরু হয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি)-কংগ্রেস জোটের বিকল্প হিসেবে এই জোটকে দেখা হচ্ছে।

তবে তৃতীয় ফ্রন্টের আলোচনা নাকচ করে দিয়েছেন চন্দ্রশেখর আজাদ। তিনি বলেন, ‘এটি তৃতীয় ফ্রন্ট নয়। এটি সামাজিক পরিবর্তন মোর্চা। এর গভীরতা বুঝতে পারলে উপলব্ধি করবেন, এটিই প্রথম ফ্রন্ট।’

এই জোটের কারণে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি) এবং তাদের মিত্র কংগ্রেস সতর্ক অবস্থানে যেতে পারে। কারণ, আজাদ-ওয়াইসি জোটের লক্ষ্য দলিত ও মুসলিম ভোটাররা। উত্তর প্রদেশের মোট জনসংখ্যার প্রায় ৪১ শতাংশ এই দুই সম্প্রদায়ের মানুষ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই ভোটারদের সমর্থন আদায় করেই সফল হয়েছিল এসপি।

২০২৪ সালের উত্তর প্রদেশের লোকসভা নির্বাচনে রাজ্যের ৮০টি আসনের মধ্যে ৩৭টিতে জয় পায় অখিলেশ যাদবের দল। এর মধ্য দিয়ে বিজেপির শক্ত ঘাঁটিতে বড় ধাক্কা দেয় দলটি। যাদব, দলিত, অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি), বিশেষ করে নিষাদদের মতো অযাদব সম্প্রদায় এবং মুসলিমদের একত্র করতে পেরেছিল এসপি। এই চারটি ভোটব্যাংকের সমর্থনই দলটির জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০১৯ সালের নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বিএসপি) সঙ্গে জোট করেও দলিত ভোটারদের কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন পায়নি এসপি। ওই নির্বাচনে তফসিলি জাতির (এসসি) জন্য সংরক্ষিত ১৭টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছিল বিজেপি।

আরও পড়ুন

পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং

এর পাঁচ বছর পর ২০২৪ সালের নির্বাচনে ওই ১৭টি আসনের মধ্যে সাতটিতে জয় পায় এসপি। ২০১৯ সালে বিএসপি জয়ী হওয়া নাগিনা আসনে এবার জয় পান চন্দ্রশেখর আজাদ। ২০২৪ সালের নির্বাচনে এসপির ভোটের হারও ১৫ দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট বেড়েছিল। দলিত ও মুসলিম ভোটারদের সমর্থন আদায়ে সফল হওয়ায় এই অগ্রগতি সম্ভব হয়েছিল।

এর আগে গত বছর বিহার বিধানসভা নির্বাচনেও জোট বেঁধেছিলেন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদ। তবে সেই জোট সফল হয়নি। দুই দল মিলে ৪৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পায় মাত্র পাঁচটিতে। সব কটি আসনেই জয়ী হন এআইএমআইএম প্রার্থীরা। ওই জোটে পশুপতি পারসের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টিও ছিল। দলটি ৩৬টি আসনে প্রার্থী দিলেও একটিতেও জয় পায়নি।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: