শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর পেরুর রাস্তা ছবি: আনাদলু এজেন্সি
৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর পেরুর রাস্তা ছবি: আনাদলু এজেন্সি

দক্ষিণ পেরুতে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, যা রাজধানী লিমাসহ দেশটির বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭, যদিও পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট (আইজিপি) এর মাত্রা ৭.২ বলে উল্লেখ করেছে।

স্থানীয় সময় দুপুর ১টায় ঘটে যাওয়া এই ভূকম্পনের গভীরতা ছিল ১০৮ কিলোমিটার।

আইজিপির জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আয়াকুচো বিভাগের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে।

শক্তিশালী ভূকম্পন হলেও দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরণের অবকাঠামোগত ক্ষতির খবর জানায়নি। ভূবিজ্ঞানীরা জানান, ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার গভীরে ভূকম্পন তৈরি হওয়ায় এর অধিকাংশ শক্তি নিচেই শোষিত হয়ে যায়, যার ফলে উৎপত্তিস্থলের কাছাকাছি মৃদু থেকে মাঝারি মাত্রার ঝাঁকুনি অনুভূত হয়েছে।

আরও পড়ুন

দেশের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

পেরুর উত্তর ও দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সময়ে ভূকম্পন বৃদ্ধির পটভূমিতে এই নতুন ঘটনাটি ঘটল। দেশটির ভৌগোলিক অবস্থান ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ বা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে।

২০০৭ সালে ইকা অঞ্চলে ৭.৯ মাত্রার এক প্রলয়ংকরী ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষের প্রাণহানি ঘটেছিল। সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আইজিপি সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং জরুরি আপদকালীন প্রস্তুতি সম্পন্ন রাখতে পরামর্শ দিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/ইউএম

ভূমিকম্প,পেরু

শেয়ার করুন: