শিরোনাম
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাচ্ছে সার্বিয়া, চলছে আলোচনাবর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেরাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাচ্ছে সার্বিয়া, চলছে আলোচনাবর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে

আরব দলগুলোর প্রভাব কমানোর লিকুদ প্রস্তাব নাকচ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৬:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ৬৩-৫০ ভোটে গুরুত্বপূর্ণ অ্যারেঞ্জমেন্টস কমিটির সদস্যবিন্যাস অনুমোদন করেছে। এতে আরব দলগুলোর প্রতিনিধিত্ব কমানোর লিকুদ পার্টির প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে।

১১ নভেম্বর ২০২৬, বুধবার অনুষ্ঠিত ভোটে ইয়াশার পার্টির এমপি রয় ফোলকম্যানের প্রস্তাব অনুযায়ী ২২ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ফোলকম্যানই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুমোদিত কাঠামো অনুযায়ী, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট পাবে ৯টি আসন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক জোট পাবে ৯টি এবং আরব দল জয়েন্ট লিস্ট ও রা’আম পাবে ৪টি আসন।

ফোলকম্যানের প্রস্তাবে প্রতি পাঁচজন সংসদ সদস্যের বিপরীতে একটি করে কমিটি সদস্যপদ বরাদ্দ করা হয়েছে। সে হিসাবে লিকুদ পাবে পাঁচটি, ইয়াশার চারটি এবং বি’ইয়াচাদ, জয়েন্ট লিস্ট, ডেমোক্র্যাটস ও রা’আম—প্রতিটি দল পাবে দুটি করে আসন। এ ছাড়া ইসরায়েল বেইতেনু, ওতজমা ইয়েহুদিত, ইউনাইটেড তোরাহ জুডাইজম, শাস ও রিলিজিয়াস জায়োনিজম পাবে একটি করে আসন।

নেসেটের স্থায়ী কমিটিগুলো গঠনের আগপর্যন্ত অ্যারেঞ্জমেন্টস কমিটির হাতে গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকে। কোন কমিটিতে কারা সদস্য হবেন, তা নির্ধারণ করে এই কমিটি; পরে তা সংসদ সদস্যদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। পাশাপাশি অস্থায়ী অর্থবিষয়ক এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক কমিটিও গঠন করতে পারে এটি।

হাউস কমিটি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদীয় কার্যক্রম ও পদ্ধতিগত বিষয়ও দেখভাল করে অ্যারেঞ্জমেন্টস কমিটি। এ ছাড়া অস্থায়ী ডেপুটি স্পিকার নিয়োগের ক্ষমতাও রয়েছে এর।

এর আগে লিকুদ পার্টির এমপি অফির কাটজ প্রতি চারজন সংসদ সদস্যের বিপরীতে একটি করে আসন দেওয়ার প্রস্তাব করেছিলেন। এতে নেতানিয়াহু-সমর্থক জোট ১৫টি, আইজেনকটের নেতৃত্বাধীন জোট ১২টি এবং আরব দলগুলো চারটি আসন পেত। তবে কমিটির আকার অতিরিক্ত বড় হয়ে যাওয়ার আশঙ্কায় প্রস্তাবটি বাতিল হয়।

পরে কাটজ তাঁর জোটের জন্য আটটি, আইজেনকটের জোটের জন্য সাতটি এবং আরব দলগুলোর জন্য তিনটি আসনের প্রস্তাব দেন। সমালোচকেরা এই প্রস্তাবকে বৈষম্যমূলক ও অগণতান্ত্রিক বলে অভিহিত করেন। তাঁদের মতে, এতে নেতানিয়াহু-সমর্থক জোটের পক্ষে কমিটির ভারসাম্য একতরফাভাবে চলে যেত।

আরও পড়ুন

তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী

নেসেটের অধিবেশনে কাটজ বলেন, প্রস্তাবটি ন্যায্য ছিল, কিন্তু সন্ত্রাসবাদ-সমর্থকদের সঙ্গে সংসদে সহযোগিতার বিষয়টি আড়াল করতেই তা প্রত্যাখ্যান করা হয়েছে।

অন্যদিকে ফোলকম্যান বলেন, শালীনতা আইন করে প্রতিষ্ঠা করা যায় না, তবে কিছু নিয়ম ও আইন রয়েছে। কাটজের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও তিনি রাজি হননি বলেও জানান ফোলকম্যান।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: