শিরোনাম
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাচ্ছে সার্বিয়া, চলছে আলোচনাবর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেরাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাচ্ছে সার্বিয়া, চলছে আলোচনাবর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাচ্ছে সার্বিয়া, চলছে আলোচনা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সার্বিয়ায় অতিরিক্ত প্রাকৃতিক গ্যাস সরবরাহ এবং নতুন দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। বুধবার মস্কোতে এক বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন।

মস্কোতে সার্বিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সার্বিয়াগ্যাসের তত্ত্বাবধায়ক বোর্ডের চেয়ারম্যান আলেকসান্দার ভুলিনের সঙ্গে বৈঠকে ল্যাভরভ বলেন, রাশিয়া ও সার্বিয়ার মধ্যে নতুন দীর্ঘমেয়াদি গ্যাস চুক্তি এবং অতিরিক্ত সরবরাহের বিষয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, নতুন দীর্ঘমেয়াদি চুক্তি এবং অতিরিক্ত গ্যাস সরবরাহ নিয়ে বর্তমানে আলোচনা অব্যাহত রয়েছে। সার্বিয়াগ্যাসের মহাপরিচালক দুসান বাজাতোভিচও সম্প্রতি মস্কো সফর করেছেন। দুই দেশের মধ্যে আগে হওয়া সব চুক্তি ও সমঝোতা বাস্তবায়নে রাশিয়া সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় রাশিয়ার সঙ্গে সার্বিয়ার কৌশলগত অংশীদারত্ব অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন ল্যাভরভ। তিনি আশা প্রকাশ করেন, সার্বিয়ার নতুন সরকারও রাশিয়ার সঙ্গে বিদ্যমান কৌশলগত সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখবে।

বৈঠকে সার্বিয়ার বর্তমান পরিস্থিতি এবং দেশটির সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক ঘটনাবলি সম্পর্কে ভুলিনের কাছ থেকে বিস্তারিত জানার আগ্রহও প্রকাশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালু করতে সেনাবাহিনীর ৪ লাখ টাকা অনুদান

রাশিয়া ও সার্বিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। নতুন দীর্ঘমেয়াদি গ্যাস চুক্তি নিয়ে চলমান আলোচনা সেই সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: