শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। খবর : এএফপি।

‘স্যান্ডি ফায়ার’ নামে পরিচিত এই দাবানল সোমবার সকালে সিমি ভ্যালি এলাকায় ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৪০ মাইল (৬০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত এই এলাকায় প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষের বসবাস।

ক্যালিফোর্নিয়া ফায়ার বিভাগ (ক্যালফায়ার) জানায়, ঘণ্টায় প্রায় ৩৫ মাইল (৫৬ কিমি) বেগে দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করে। সোমবার সন্ধ্যা নাগাদ এটি প্রায় ১ হাজার ৩৬৪ একর (৫৫২ হেক্টর) এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় একটি বাড়ি পুড়ে গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিমি ভ্যালির কিছু অংশ এবং পার্শ্ববর্তী থাউজেন্ড ওকস শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর লস অ্যাঞ্জেলেসের কয়েকটি এলাকায় সতর্কতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশও জারি করা হয়েছে।

আরও পড়ুন

‘দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে’ হুঁশিয়ারি পাকিস্তানের

লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস এক সংবাদ সম্মেলনে বলেন, বাসিন্দাদের এখনই এলাকা ছাড়ার বাধ্যবাধকতা নেই। তবে পরিস্থিতি খারাপ হলে সম্ভাব্য উচ্ছেদ আদেশের জন্য প্রস্তুত থাকতে তিনি সবাইকে সতর্ক করেছেন।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে না যে দাবানলটি লস অ্যাঞ্জেলেস শহরের ভেতরে প্রবেশ করবে।

ভোরের আকাশ/সু.পা

যুক্তরাষ্ট্রের খবর

শেয়ার করুন: