শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

নতুন করে যুদ্ধ শুরু হলে ভয়াবহ জবাব দেওয়া হবে, যুক্তরাষ্ট্রকে রেজায়ির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালালে তার জবাব ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি।

শনিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্দেশে এ সতর্কবার্তা দেন। 

রোববার (৮ নভেম্বর) মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে রেজায়ি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডারকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

তিনি দাবি করেন, ভ্যান্স পরাজয় স্বীকার করেছেন, রুবিও দায়িত্ব ছাড়ার দ্বারপ্রান্তে রয়েছেন, হেগসেথকে শিগগিরই বরখাস্ত করা হতে পারে এবং সেন্টকমের কমান্ডার এখন পডকাস্টার হয়ে গেছেন।

আরও পড়ুন

চিকিৎসায় সহায়তা নিলেই যুক্তরাষ্ট্রের ভিসা হারানোর ঝুঁকি

এরপর ওয়াশিংটনের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে রেজায়ি বলেন, যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিলে ভয়াবহ জবাব দেওয়া হবে—এই বার্তা যুক্তরাষ্ট্রের ঠিক কোন কর্মকর্তার কাছে পাঠানো উচিত?

রেজায়ির এই বক্তব্য এমন সময়ে এল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা নিয়ে উত্তেজনা ও পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: