শিরোনাম
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদকানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যাইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীবাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুনসৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদকানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যাইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীবাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাল্টিক সাগরে ড্রোন হামলার পর রাশিয়ার সামরিক সংশ্লিষ্টতা থাকা একটি কার্গো জাহাজে আগুন ধরে গেছে। স্থানীয় সময় শনিবারের (২১ নভেম্বর) এ ঘটনায় জাহাজটির ১৬ সদস্যের নাবিক দল নিরাপদে সরে যায়।

ফিনল্যান্ডের দাবি, হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে। পরে জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। খবর রয়টার্সের।

ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলজা ইলজিন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলইকে জানান, ‘স্পার্টা টু’ জাহাজের নাবিকেরা প্রথমে লাইফবোটে ওঠেন। পরে তাদের কাছাকাছি থাকা একটি রুশ জাহাজে নেওয়া হয়। তারা এখন রাশিয়ায় ফিরছেন।

ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন বলেন, হামলার পেছনে ইউক্রেনের থাকার সম্ভাবনাই বেশি। তবে কেন জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের দিকে যাচ্ছিল জাহাজটি। ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানায়, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় এটি ক্ষতিগ্রস্ত হয়। শনিবার রাতেও জাহাজটিতে আগুন জ্বলছিল। ফিনল্যান্ডের জলসীমায় নোঙর করা জাহাজটির উদ্ধার অভিযান পরিচালনা করছে দেশটি। পরে রুশ জাহাজ দিয়ে এর ধ্বংসাবশেষ টেনে নেওয়া হতে পারে।

উদ্ধার অভিযান চলার সময় একটি রুশ হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ফিনল্যান্ডের উপসাগরীয় উপকূলরক্ষী বাহিনীর কমান্ডার মিকো সিমোলা এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং প্রয়োজনে ড্রোন প্রতিহত করার সুবিধার্থে ফিনল্যান্ডের পূর্বাঞ্চলীয় উপসাগরে সাময়িক বিমান ও নৌ চলাচল বিধিনিষেধ জারি করা হয়েছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অরপো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, যুদ্ধ প্রতিবেশী এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ছে। তবে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।

ঘটনার পর ফিনল্যান্ড ও ন্যাটোর আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সুইডিশ যুদ্ধবিমানও অংশ নেয় বলে জানিয়েছেন সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল ইয়োনসন। ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ড ও সুইডেন যথাক্রমে ২০২৩ ও ২০২৪ সালে জোটটিতে যোগ দেয়।

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রভাব এখন বাল্টিক সাগরেও পৌঁছেছে। এস্তোনিয়া উদ্ধার অভিযানে সহায়তার জন্য একটি নৌযান পাঠিয়েছে। আগুন নেভানো ও দূষণ মোকাবিলায়ও তারা সহায়তা করছে।

এ ঘটনায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হেলসিংকিতে রুশ দূতাবাসের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং রুশ প্রতিষ্ঠান ওবোরোনলজিস্টিকার সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সরবরাহ ও পরিবহনসেবা দিয়ে থাকে।

জাহাজে কী পণ্য রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সামরিক সরঞ্জাম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা ইলজিন।

রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্দর দ্রোজদেঙ্কো দাবি করেছেন, রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৩ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় দুটি ড্রোন দিয়ে কার্গো জাহাজটিতে হামলা চালানো হয়। একই রাতে ওই অঞ্চলের আকাশে ৮০টি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছেন তিনি।

এর আগে গত সপ্তাহে লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার সময় একই এলাকায় একটি রুশ যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করার কথা জানিয়েছিল ফিনল্যান্ডের সামরিক বাহিনী।

আরও পড়ুন

নাইজেরিয়ার নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যু

কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভান্নিখ জানিয়েছেন, এ ঘটনায় অঞ্চলটিতে পণ্য সরবরাহে কোনো হুমকি তৈরি হয়নি। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার একটি বিচ্ছিন্ন ভূখণ্ড। অঞ্চলটি নিয়ে অতীতে রাশিয়া, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

রাশিয়া এর আগে নিজস্ব জলসীমার বাইরে বাণিজ্যিক জাহাজে হামলাকে সন্ত্রাসবাদ ও সামুদ্রিক জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছে।

ভোরের আকাশ/ইউএম
 

বাল্টিক সাগরড্রোন হামলা

শেয়ার করুন: