শিরোনাম
জামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরবিনামূল্যে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন, আজ থেকে আবেদন শুরুরাশিয়ার কাছ থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের সশস্ত্র বাহিনীরজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরবিনামূল্যে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন, আজ থেকে আবেদন শুরুরাশিয়ার কাছ থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর

ফ্রান্সে আবারও বিক্ষোভের ডাক, ৭০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফ্রান্সে আবারও বিক্ষোভের ডাক, ৭০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন
ফ্রান্সে আবারও বিক্ষোভের ডাক, ৭০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন

ফ্রান্সে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ৫ নভেম্বর দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ ও সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই বিক্ষোভকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে ফরাসি কর্তৃপক্ষ দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ এবং আধাসামরিক নিরাপত্তা কর্মী (জেন্ডারম) মোতায়েন করেছে।

ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আন্তঃইউনিয়ন জোটের প্রাক্কলন অনুযায়ী, রাজধানী প্যারিসের বাইরে বিভিন্ন অঞ্চলে ৫ লাখ থেকে ৭ লাখ এবং খোদ প্যারিসেই আরও ৪০ হাজার থেকে ৮০ হাজার বিক্ষোভকারী রাজপথে নামবেন।

এই ব্যাপক গণআন্দোলনে শ্রমিক, সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত নাগরিক এবং ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীদের পাশাপাশি উচ্চ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের এই অসন্তোষ ও আন্দোলন শুরু হয়েছিল গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে।

এর আগে গত বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন নুনেজ জানিয়েছেন, এবারের বিক্ষোভ মোকাবিলায় গত ৩১ অক্টোবরের আন্দোলনের নিরাপত্তা কৌশলই হুবহু অনুসরণ করা হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ২৬টি সাঁজোয়া যান, প্রায় ১৫টি জলকামান, অত্যাধুনিক হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে বিশেষ পুলিশ ইউনিট—বিআরআই, রেড এবং জিআইজিএন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শহরের সংবেদনশীল কেন্দ্রস্থলগুলো এড়িয়ে বিক্ষোভকারীদের জন্য ‘সবচেয়ে নিরাপদ রুট’ নিশ্চিত করাই এই ব্যাপক নিরাপত্তা আয়োজনের মূল উদ্দেশ্য।

প্যারিসে বিক্ষোভের পথ নির্ধারণ নিয়ে আয়োজক ও পুলিশ প্রশাসনের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। ইউনিয়ন ও ছাত্র সংগঠনগুলো শুরুতে ‘প্লেস দ্য লা বাস্তিল’ থেকে ন্যাশনাল অ্যাসেম্বলির নিকটবর্তী ‘প্লেস দ্য লা কনকর্ড’ পর্যন্ত মিছিলের পরিকল্পনা করেছিল।

তবে গত ১৭ অক্টোবরের বিক্ষোভের সময়কার অস্থিরতা ও সামাজিক উত্তেজনার কথা উল্লেখ করে পুলিশ ওই রুট নিষিদ্ধ করে। পরবর্তীতে আয়োজকরা আদালতের শরণাপন্ন হলে প্রশাসনিক আদালত পুলিশের প্রস্তাবিত রুট—‘প্লেস দ্য লা রিপাবলিক’ থেকে ‘প্লেস দ্য লা নেশন’ পর্যন্ত মিছিলের রুটটিই বহাল রাখে।

এদিকে এই দেশব্যাপী ধর্মঘটের প্রভাব পড়েছে সার্বিক যোগাযোগ ব্যবস্থায়। জাতীয় রেলওয়ে অপারেটর এসএনসিএফ জানিয়েছে, আঞ্চলিক ও প্যারিসের শহরতলী এলাকার ট্রেন চলাচলে মাঝারি থেকে তীব্র বিঘ্ন ঘটতে পারে।

তবে দূরপাল্লার ট্রেনগুলোর ওপর এর প্রভাব কিছুটা কম পড়বে এবং উচ্চগতির টিজিভি ট্রেনের মাত্র ১০ শতাংশ বাতিল করা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: