শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (২৫ জুন) দেশটির বিচার বিভাগের অনলাইন নিউজ পোর্টাল মিজান অনলাইন-এর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উর্মিয়ার একটি কারাগারে বুধবার সকালে তিনজনের ফাঁসি কার্যকর করা হয়।

এদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে “আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা” এবং “পৃথিবীতে অশান্তি ছড়ানো”র অভিযোগ আনা হয়েছিল। ইরানে এসব অভিযোগের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্তরা ছিল বিশেষভাবে প্রশিক্ষিত গুপ্তচর। তারা ‘মদ্যপানযোগ্য পণ্যের চালান’ আড়াল করে দেশে “হত্যার সরঞ্জাম” পাচার করছিলেন বলে দাবি করা হয়েছে।

তবে কখন বা কীভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, এর আগে গত ১৩ জুন ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর ইরান আরও অন্তত তিনজনকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেয়।

সূত্র: আল জাজিরা, মিজান অনলাইন।

ভোরের আকাশ//হ.র

ইরান-ইসরায়েল সংঘাতগুপ্তচরইরান-ইসরায়েল যুদ্ধ

শেয়ার করুন: