শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ইরানকে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৬:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন বলেছেন, ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাগদাদ। তবে সেই সম্পর্কের নামে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে তেহরানের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

শনিবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে অস্ত্রধারী ইরাকি গোষ্ঠীগুলোর অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে তেহরানকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

ফুয়াদ হুসেইন বলেন, আমরা ইরানকে বলেছি, তাদের সঙ্গে বন্ধুত্ব ও জোট মেনে নিতে আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপ আমরা প্রত্যাখ্যান করি।

তিনি জানান, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হারাকাত হিজবুল্লাহ আল-নুজাবা ও কাতাইব হিজবুল্লাহর অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে ইরাকি সরকারের আলোচনা অব্যাহত রয়েছে। অন্যদিকে আসাইব আহল আল-হক ও কাতাইব সাইয়্যিদ আল-শুহাদা অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ মেনে নিতে সম্মত হয়েছে।

আরও পড়ুন

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬৪০

ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, চারটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে। তবে সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া সংঘাতের পরিবর্তে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সম্পন্ন করতে চায় বাগদাদ।

এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফুয়াদ হুসেইন সতর্ক করেছেন, অঞ্চলটিতে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: