শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

অভিবাসীদের স্রোত না থামালে মেক্সিকোর ওপর শুল্ক দ্বিগুণ করার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত সপ্তাহে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর মেক্সিকো হয়ে উত্তর দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করা এক হাজারেরও বেশি অভিবাসীর স্রোত না থামালে দেশটির পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার দেওয়া এই হুঁশিয়ারিতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই অভিবাসীদের কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আবারও শুরু হলো! তাদের কোনোভাবেই গ্রহণ করা হবে না! মেক্সিকোকে অবশ্যই এখনই তাদের থামাতে হবে। আর তারা যদি তা না করে, তবে মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক তাৎক্ষণিকভাবে দ্বিগুণ করা হবে। মেক্সিকো, টেক্সাসের গভর্নর, টেক্সাসের অত্যন্ত উদারপন্থী নতুন গভর্নর, আমাদের মহান বর্ডার প্যাট্রোল এবং আইসিকে (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এ বিষয়ে অবহিত করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না!

অভিবাসীদের এই দলটিতে আনুমানিক ১ হাজার ৫০০ জন মানুষ রয়েছেন, যাদের বেশিরভাগই মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা। গুয়াতেমালা সীমান্তের কাছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর তাপাচুলা থেকে গত মঙ্গলবার তারা উত্তর দিকে যাত্রা শুরু করেন। তাদের আশা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের ফলে দেশটিতে বসবাস ও কাজ করার নতুন পথ তৈরি হতে পারে।

ট্রাম্পের এই হুমকির বিষয়ে মেক্সিকো সরকারের কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার সকালে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউমের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে চলমান বাণিজ্য চুক্তির আলোচনার মধ্যেই অভিবাসী বহর নিয়ে ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি এল। এর আগে গত জুলাই মাসে তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসীদের স্রোত অনেকটাই কমে গিয়েছিল, যার ফলে মেক্সিকোর অনেক অভিবাসী আশ্রয়কেন্দ্র খালি পড়ে ছিল। ২০২৪ সালের নির্বাচনে সীমান্ত নিরাপত্তা নিয়ে মার্কিন ভোটারদের উদ্বেগকে কাজে লাগিয়েই পুনর্নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। এরপর থেকে তিনি মাঝেমধ্যে কিছু অভিবাসী বহরের বিষয়টি সামনে আনলেও সাম্প্রতিক মাসগুলোতে বলেছিলেন যে, এই ইস্যুটি তার এবং রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিকভাবে আগের চেয়ে কম গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।

আরও পড়ুন

সাফ সেমিফাইনালের টিকিটের দাম ১ হাজার টাকা

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর টেক্সাসের নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর জিনা হিনোজোসাকে ইঙ্গিত করে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, আমি নিশ্চিত যে নতুন গভর্নর টেক্সাস সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে চাইবেন।

সূত্র: রয়টার্স

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: