শিরোনাম
জামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরবিনামূল্যে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন, আজ থেকে আবেদন শুরুরাশিয়ার কাছ থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের সশস্ত্র বাহিনীরজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরবিনামূল্যে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন, আজ থেকে আবেদন শুরুরাশিয়ার কাছ থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর

শরিক দলের সমর্থ হারালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
শরিক দলের সমর্থ হারালেন নেতানিয়াহু
শরিক দলের সমর্থ হারালেন নেতানিয়াহু

ইসরায়েলের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বড় ধাক্কা খেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কারণ তাঁর ক্ষমতাসীন জোটের অন্যতম বড় শরিক দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ জোট থেকে সমর্থন প্রত্যাহারের বা বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অতি-রক্ষণশীল ইহুদি ভোটারদের প্রতিনিধিত্বকারী এই দলটির সিদ্ধান্তে নেতানিয়াহুর শিবিরে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট বা নেসেটে সরকার গঠনের জন্য যেখানে অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন, সেখানে নতুন এই ধাক্কার আগে সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত নির্বাচনী ফলাফল অনুযায়ী নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছিল মাত্র ৫৩টি আসন।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনে কোনো পক্ষই সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। ফলে দেশটিতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।

গভীরভাবে বিভক্ত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সরকার গঠনের জন্য কাকে দায়িত্ব দিলে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাওয়ার সম্ভাবনা বেশি, তা নির্ধারণ করতে হবে প্রেসিডেন্ট হারজগকে। এ সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ১১ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে তাঁর।

নতুন জোট সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। কোনো প্রার্থী সরকার গঠনে ব্যর্থ হলে আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো ফল করলেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী ও ধর্মীয় জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তাঁর দল লিকুদ পার্টি একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেলেও পুরো জোট সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি।

বৃহস্পতিবার নেতানিয়াহুর জন্য নতুন ধাক্কা হয়ে আসে ইউনাইটেড তোরাহ জুডাইজমের সিদ্ধান্ত। অতি-রক্ষণশীল ইহুদি ভোটারদের প্রতিনিধিত্বকারী প্রধান দুটি দলের একটি এই দল দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর জোটের মিত্র হিসেবে পরিচিত। তবে এবার সরকার গঠনের জন্য কোনো প্রার্থীর নাম সুপারিশ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

অন্যদিকে আইজেনকটও এখন পর্যন্ত ইসরায়েলের দুটি আরব নেতৃত্বাধীন দলের সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন। তা সত্ত্বেও বৃহস্পতিবার ওই দলগুলোর একটি তাঁর প্রতি সমর্থন জানিয়েছে। অন্য দলটিও দিনের শেষ দিকে একই সিদ্ধান্ত নিতে পারে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে জেরুজালেমে নিজের বাসভবনে আলাদাভাবে আইজেনকট ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট হারজগের। বুধবার থেকে শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

দেশে আরেক দফা নির্বাচন এড়াতে রাজনৈতিক দলগুলোর প্রতি সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। 

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: