শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

লেবাননে ইসরায়েলি অগ্রযাত্রা, নিন্দা জানাল ইউকে, ফ্রান্স ও জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানোর অজুহাতে লেবাননের আরও অভ্যন্তরীণ অঞ্চলে অগ্রসর হয়ে একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ১৭ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের নবাতিয়াহ শহরের উপকণ্ঠ পর্যন্ত পৌঁছে গেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গের নিয়ন্ত্রণ নিয়েছে। বর্তমানে ইসরায়েলি বাহিনী লেবাননের প্রায় ২,০০০ বর্গকিলোমিটার (৭৭০ বর্গমাইল) এলাকা দখল করে রেখেছে।

এমন অবস্থায় লেবাননের ভূখণ্ড দখলের সঙ্গে সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিরূপ প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বলে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন যে, লেবাননে বর্তমানে চলমান এই বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির পক্ষে কোনো যুক্তিই খাটে না এবং তার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, ফ্রান্স এই বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে।

ইসরায়েলকে লেবাননে তাদের সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ইভেট কুপার। তিনি বলেন, এই উত্তেজনা বৃদ্ধি কূটনীতির সুযোগকে নষ্ট করেছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেছেন যে, ইসরায়েলের এই অগ্রসর হওয়া গুরুতর উদ্বেগের কারণ এবং তিনি সব পক্ষকে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

লেবাননে ইসরায়েলের ক্রমাগত হামলা এবং দক্ষিণে স্থল অভিযানের বিস্তৃতির তীব্র নিন্দা জানিয়েছে পারস্য উপসাগরীয় দেশ কাতার। তারা এই অভিযানকে একটি গুরুতর উত্তেজনা বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে।

ইসরায়েলি বাহিনীর এমন দখলদারির বিরুদ্ধে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সাথে ফোনালাপ করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআতি। এই ফোনালাপে তিনি বৈরুতের প্রতি কায়রোর সংহতি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি লেবাননের সমস্ত ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর সেনা সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

গত ২ মার্চ চলমান সশস্ত্র উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪১২ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর হামলায় ১০ হাজার ২৬৯ জন আহত হয়েছেন। এছাড়াও ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে লেবাননের ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

জাতিসংঘ

শেয়ার করুন: