শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় আগুনে ৬ শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে আগুনে একটি বাজারের বেশ কয়েকটি দোকান ও বাড়ি পুড়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্য পাপুয়া প্রদেশের পানিয়াই শহরে স্থানীয় সময় মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের দোকান ও ভবনগুলোতে ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয় পুলিশের মুখপাত্র হেনরি জে. মানুরং।

পুলিশ ঘটনাস্থল থেকে আগুনে দগ্ধ ১১ জনের লাশ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও ছয়জন শিশু।

শিশুদের বয়স ২ থেকে ৯ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
আগুন তিন ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে।

ফায়ার সার্ভিসের গাড়ি ও পানির কামান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও অন্তত ৪০টি দোকান ও বাড়ি পুড়ে যায়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা হেনরি জে. মানুরং বলেন, আগুনের ভয়াবহতা এবং দোকান ও বাড়িগুলো ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ

ইন্দোনেশিয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। গত ডিসেম্বরে মধ্য জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে আগুনে ২২ জনের মৃত্যু হয়। ভবনটির নিচতলায় একটি ড্রোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে ওই আগুনের সূত্রপাত হয়েছিল।

এর আগে ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়। সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/ইউএম

আগুনইন্দোনেশিয়া

শেয়ার করুন: