শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

মাদ্রিদে স্পেন বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখার উদ্যোগে '৭ই নভেম্বর' জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি পাড়া  খ্যাত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে  মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির ভাই  পারিবারিক কারণে অনুপস্থিত থাকায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো: হেমায়েত খানের সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভা যৌথভাবে উপস্থাপনা করেন স্পেন বি,এন,পি'র (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি এবং মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বি,এন,পি'র সাবেক সদস্যসচিব মাহবুবুর রহমান ঝন্টু।

স্পেন  বিএনপি নেতাদের মধ্যে  এ সময় বক্তব্য রাখেন,আব্দুল মোতালেব বাবুল, ইউনুস আলী, আব্দুল আউয়াল খান, শহিদুল ইসলাম, ছানুর মিয়া ছাদ, শুক্কুর আলী, এস,এম  আসলাম, দীন মোহাম্মদ, আজিজুল বেপারী।এবং ইংল্যান্ড প্রবাসী,স্পেন বি,এন,পি'র সাবেক সহ সাধারণ সম্পাদক তালাত মাহমুদ উজ্জ্বল।

এছাড়া আরো বক্তব্য রাখেন  যুবদল নেতা শাহ আলম ও মেহেদী হাসান রুদ্র।

সভায় (জাসাস) স্পেন শাখার সভাপতি  বিপ্লব খান সহ অন্যান্য সহযোগী  সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

খেলাধুলা ঐক্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করে-খাদ্যমন্ত্রী

আলোচনা সভায় বক্তারা বলেন জাতীর ক্রান্তিলগ্নে সিপাহী জনতা মিলে মিসে সেদিন জিয়াউর রহমানকে মুক্ত না করলে ব্রিগেডিয়ার খালেদ মোশারফের ষড়যন্ত্রে  বাংলাদেশ হয়ত আজ ভারতের অঙ্গরাজ্য হয়ে যেতে পারতো।সেদিন জিয়াউর রহমানের অসীম সাহসী ভূমিকায় বাংলাদেশের সামরিক বাহিনী দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগদান করে দেশ গঠনে এগিয়ে এসেছিলেন।সেদিন বাংলাদেশ  পেয়েছিলো জিয়াউর রহমানের মতো সত্যিকারের  একজন দেশ প্রেমিক নেতা ও পরে প্রেসিডেন্ট।তাই বাংলাদেশের ইতিহাসের সাথে জিয়াউর রহমান চীর অম্লান হয়ে আছে এবং থাকবে। এছাড়াও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায়,যুব দল,জাসাস,সেচ্ছা সেবকদল সহ সকল নেতাকর্মীদের মধ্যে  পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করে বর্তমান প্রধান মন্ত্রী  তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করার জোড় দার আহবান জানান।

দক্ষতার সহিত দেশ পরিচালনার জন্য ধন্যবাদ জ্ঞাপন কর মেতারা বলেন,স্পেন বি,এন,পি সব সময়ের মতো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে।সব শেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: