খেলাধুলা ঐক্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করে-খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, খেলাধুলা হোক তারুণ্যের শক্তি ঐক্য ও সম্প্রীতির বন্ধন। খেলাধুলা তরুণ প্রজন্মকে সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখতে পারে।
শুক্রবার (১৩ নভেম্বর ) বিকেলে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদ মাঠে মরহুম হারুনার রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না। খেলাধুলা সুস্থ জাতি গঠনে অগ্রিম ভূমিকা রাখতে পারে। তাই বর্তমান সরকার খেলাধুলার বিকাশে নতুনকুড়ি স্পোর্টস সহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।
সাটুরিয়ার ঐতিহ্যবাহী পাতিলাপাড়া 'কুয়াশা মোচন সংঘ ' জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের আয়োজন করে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব ফিরোজ আল ফেরদৌস এর সভাপতিত্বে এবং সাটুরিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হামজার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আজাদ হোসেন খান ও অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, কৃষকদল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন ও সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমূখ।
ধামরাই উপজেলার ভুবনহাটি স্পোর্ট জোনকে হারিয়ে সাটুরিয়ার হরগজ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ভোরের আকাশ/ এনউব