শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ইসরায়েলি গোয়েন্দা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে ২৪ মার্চ ৭৯তম দফার প্রতিশোধমূলক হামলা সফলভাবে পরিচালিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, খাইবার-শেকান, এমাদ ও সেজ্জিলসহ শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল তেল আবিবের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে গোয়েন্দা স্থাপনা, রামাত গান ও নেগেভে ইসরায়েলি সেনাবাহিনীর বাণিজ্যিক ও সহায়তা কেন্দ্র এবং বীরশেবায় সামরিক লজিস্টিক ও দক্ষিণাঞ্চলীয় কমান্ড সেন্টার।

আইআরজিসির দাবি, হামলার ফলে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আগুন ও ধোঁয়ার বিস্তৃত দৃশ্য দেখা গেছে এবং ২০ লাখের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে, যা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার প্রমাণ।

সংস্থাটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেন্টাগন ও ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা ‘আমান’ যুদ্ধসংক্রান্ত খবর ও হামলার চিত্র গোপন করছে, যা শত্রুপক্ষের উদ্‌বেগের স্পষ্ট প্রমান।

আইআরজিসির দাবি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হয়। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে তেহরান।

যৌথ বাহিনী ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে বহু হতাহতের ঘটনা এবং অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঞ্চলিক ঘাঁটি এবং অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। সূত্র: তাসনিম নিউজ

ভোরের আকাশ/নি

ক্ষেপণাস্ত্র হামলাইসরায়েলইরান

শেয়ার করুন: