শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

‘শর্ত পূরণই মূল লক্ষ্য, সময় কোনো ব্যাপার নয়’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৫:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে নিজেদের দেওয়া সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। এসব শর্ত মেনে নেওয়ার পরই আলোচনার ধরন ও আলোচ্যসূচি নির্ধারণ করবে তেহরান। দেশটির বাসিজ সংস্থার প্রধান হোসেইন তাইয়েব বলেছেন, শর্ত বাস্তবায়নই এখন ইরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিভাগের শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তাইয়েব বলেন, সাতটি শর্ত পূরণে এক ঘণ্টা লাগল, নাকি এক সপ্তাহ-সেটি ইরানের কাছে বড় বিষয় নয়। শর্তগুলো পূরণ করাই মূল বিবেচ্য।

যুক্তরাষ্ট্রের সময়সীমা নির্ধারণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আমেরিকানরা প্রথমে সাত দিনের সময়সীমার কথা বলেছিল। পরে তা কমিয়ে দুই দিনে নিয়ে আসে। কিন্তু এতে আমাদের কিছু যায় আসে না। ইসলামি প্রজাতন্ত্র ইরানের নির্ধারিত শর্তগুলো পূরণ করাই আসল বিষয়। এরপর ইরান সিদ্ধান্ত নেবে, কীভাবে এবং কোন কোন বিষয়ে আলোচনা হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ১২ দিন এবং ৪০ দিনের যুদ্ধের অভিজ্ঞতা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রতিপক্ষের আগের হিসাব-নিকাশ বদলে দিয়েছে বলে দাবি করেন বাসিজপ্রধান। তাঁর বক্তব্য, এই দুই সংঘাতের ঘটনাপ্রবাহ ইরানের সামরিক শক্তি সম্পর্কে প্রতিপক্ষের মূল্যায়নে বড় পরিবর্তন এনেছে।

আরও পড়ুন

পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং

হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বের কথাও তুলে ধরেন হোসেইন তাইয়েব। তাঁর মতে, নতুন শক্তির ভারসাম্য নির্ধারণে এই নৌপথ এখন অন্যতম প্রধান নিয়ামক। এর জবাবে প্রতিপক্ষ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপের সম্ভাবনার কথা সামনে এনেছে বলেও উল্লেখ করেন তিনি।

তাইয়েব বলেন, বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে কারা কতটা চাপ সহ্য করতে পারে এবং সংঘাত চালিয়ে যাওয়ার মতো প্রস্তুতি কার কতটা রয়েছে।

ভোরের আকাশ/এম 

শেয়ার করুন: