শিরোনাম
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরুনাইজেরিয়ার নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যুরাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহতরাজধানীসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েনডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবগুড়ায় শিমু বেকারি এন্ড কনফেকশনারির মালিককে ৪ লাখ টাকা জরিমানাটানা নয় দফায় স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ১৮২ টাকাবাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরুনাইজেরিয়ার নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যুরাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহতরাজধানীসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েনডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবগুড়ায় শিমু বেকারি এন্ড কনফেকশনারির মালিককে ৪ লাখ টাকা জরিমানাটানা নয় দফায় স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ১৮২ টাকা

নাইজেরিয়ার নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থাগুলো।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, শুক্রবার (২০ নভেম্বর) বায়েলসা রাজ্যের সাউদার্ন ইজাও এলাকায় আয়ামা থেকে উকুবিয়ে যাওয়ার পথে শেষকৃত্যের যাত্রীবাহী নৌকাটি যান্ত্রিক ত্রুটির কারণে ডুবে যায়। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলমান। নিখোঁজদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানিয়েছেন, এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জনকে স্থানীয় ক্লিনিকে এবং পাঁচজনকে রাজ্যের রাজধানী ইয়েনাগোয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নৌকায় কতজন যাত্রী ছিলেন, তা কর্তৃপক্ষ এখনো স্পষ্ট করেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল এবং কয়েকশ যাত্রী থাকার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রীরা চালককে তীরে নিয়ে যেতে অনুরোধ করেন। কিন্তু চালক তা মানেননি। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। নৌকার ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নিয়েছে।

আরও পড়ুন

ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র

বায়েলসা রাজ্য সরকার নৌচালক ও যাত্রীদের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেছেন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ অবশ্যই বন্ধ করতে হবে। কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়।

নাইজেরিয়ায় নৌ দুর্ঘটনা প্রায়ই ঘটে। নিরাপত্তা বিধির অভাবে লাইফ জ্যাকেট ছাড়াই ত্রুটিপূর্ণ ও অতিরিক্ত যাত্রীবাহী নৌযান চলাচল করে থাকে।

ভোরের আকাশ/ইউএম
 

নাইজেরিয়ানৌকাডুবি

শেয়ার করুন: