শিরোনাম
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরুনাইজেরিয়ার নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যুরাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহতরাজধানীসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েনডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবগুড়ায় শিমু বেকারি এন্ড কনফেকশনারির মালিককে ৪ লাখ টাকা জরিমানাটানা নয় দফায় স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ১৮২ টাকাবাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরুনাইজেরিয়ার নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যুরাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহতরাজধানীসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েনডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবগুড়ায় শিমু বেকারি এন্ড কনফেকশনারির মালিককে ৪ লাখ টাকা জরিমানাটানা নয় দফায় স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ১৮২ টাকা

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আরও পড়ুন

টানা নয় দফায় স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ১৮২ টাকা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নেন।

ভোরের আকাশ/ইউএম
 

প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন: