শিরোনাম
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরুনাইজেরিয়ার নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যুরাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহতরাজধানীসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েনডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবগুড়ায় শিমু বেকারি এন্ড কনফেকশনারির মালিককে ৪ লাখ টাকা জরিমানাটানা নয় দফায় স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ১৮২ টাকাবাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরুনাইজেরিয়ার নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যুরাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহতরাজধানীসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েনডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবগুড়ায় শিমু বেকারি এন্ড কনফেকশনারির মালিককে ৪ লাখ টাকা জরিমানাটানা নয় দফায় স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ১৮২ টাকা

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া এ বৈঠকে মূলত ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।

আরও পড়ুন

রাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি শেষের আগে এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে চুক্তির নবায়ন বা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের বাইরে। দুদিনব্যাপী বৈঠক আগামীকাল শেষ হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন ৫৪টি নদী থাকলেও গঙ্গা ছাড়া অন্য কোনো নদীর পানি বণ্টনে দ্বিপক্ষীয় চুক্তি নেই।

ভোরের আকাশ/ইউএম
 

বাংলাদেশ-ভারতবৈঠক

শেয়ার করুন: