ট্রায়াম্ফাল আর্চকে সামরিক কমপ্লেক্স বানাতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অনুরোধে ওয়াশিংটন ডিসির আর্লিংটন মেমোরিয়াল ব্রিজসংলগ্ন এলাকায় পরিকল্পিত ‘ট্রায়াম্ফাল আর্চ’কে উচ্চমানের সামরিক কমপ্লেক্সে রূপ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, গৃহযুদ্ধের সময় থেকেই পরিকল্পিত এই স্মারক স্থাপনায় বিপুলসংখ্যক ড্রোন দ্রুত ব্যবহারের জন্য রাখা হবে। পাশাপাশি ভবনের ছাদ ও প্লাজা এলাকায় স্নাইপার মোতায়েনের ব্যবস্থা এবং বিপুল পরিমাণ স্নাইপার গোলাবারুদ সংরক্ষণের সুবিধাও থাকবে।
ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘জোরালো অনুরোধে’ তিনি এই পরিবর্তনে সম্মতি দিয়েছেন। তার দাবি, বিশ্বে এ ধরনের কোনো স্থাপনা থাকবে না।
ওয়াশিংটন ডিসিকে বিশ্বের ৫৯টি শীর্ষ শহর ও রাজধানীর মধ্যে একমাত্র ‘ট্রায়াম্ফাল আর্চ’ না থাকা শহর উল্লেখ করে ট্রাম্প বলেন, এখন সেখানে এমন একটি স্থাপনা তৈরি হবে এবং সেটিই হবে ‘সবচেয়ে বড়’।
ভোরের আকাশ/এম