জ্বালানি তেলের দাম বাড়লো

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুনর্নির্ধারিত দাম সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ আগস্টের স্মারকমূলে জারি করা ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের মূল্য পরিবর্তন করে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পুনর্নির্ধারিত মূল্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত। নতুন এই মূল্য সোমবার থেকে ভোক্তা পর্যায়ে কার্যকর হবে।
ভোরের আকাশ/এম