শিরোনাম
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাচ্ছে সার্বিয়া, চলছে আলোচনাবর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেরাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাচ্ছে সার্বিয়া, চলছে আলোচনাবর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে

ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইতালির প্রায় ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বুধবার ই-মেইলে এসব হুমকি পাওয়ার পর কয়েকটি শহরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়। তবে প্রাথমিক তদন্তে কোনো বাস্তব হামলার ঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির সরকার।

ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা ঘটনাগুলোকে প্রকৃত নিরাপত্তাঝুঁকির চেয়ে সম্ভাব্য ‘সাইবার হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। ইতালীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইতালি ও ইউরোপের অন্যান্য দেশে ধারাবাহিকভাবে এ ধরনের হুমকির পেছনে একটি সুস্পষ্ট কৌশল থাকতে পারে।

রোম, নেপলস, ভিসেনজা, ফ্লোরেন্স, পিসা ও ত্রিয়েস্তেসহ দেশটির বিভিন্ন শহরের স্কুলে হুমকির ই-মেইল পাঠানো হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি স্কুল ভবন খালি করা হলেও আঞ্চলিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দ্রুতই সতর্কতা তুলে নেওয়া হয় এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার অনুমতি দেওয়া হয়।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘটনায় শীর্ষ মন্ত্রী ও গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার অসংখ্য হুমকির বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত পরিচালিত তল্লাশিতে সুনির্দিষ্ট কোনো বিপদের প্রমাণ মেলেনি।

মেলোনির ভাষায়, এসব হুমকি আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত কোনো কৌশলের অংশ বলে মনে হচ্ছে।

ইতালির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে দেশটির প্রায় ২৮০ জন স্কুলপ্রধানও হুমকি পেয়েছেন। ইতালির উমব্রিয়া অঞ্চলের প্রধান স্তেফানিয়া প্রোইয়েত্তি জানিয়েছেন, সেখানে স্কুলগুলোতে চালানো তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি অভিযোগ সতর্কতার সঙ্গে যাচাই করছে।

ইতালির বাইরে যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডের ৩০০টির বেশি স্কুলেও ই-মেইলে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাগুলোকে ভুয়া হুমকি হিসেবে বিবেচনা করে তদন্ত করছে। স্কটল্যান্ডের কয়েকটি স্কুলেও একই ধরনের বার্তা পাওয়ার খবর জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

ইনকিউবেটরে আগুন লেগে দগ্ধ সেই নবজাতক মারা গেছে

গত সপ্তাহে ইতালির বিমানবন্দর এবং ইউরোপের বিভিন্ন দেশের কয়েকটি বিমান সংস্থাও ধারাবাহিক বোমা হামলার ভুয়া হুমকির মুখে পড়ে। এসব ঘটনায় আতঙ্ক, নিরাপত্তা তল্লাশি, স্থান খালি করা এবং পরিবহন ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটে।

কয়েকটি হুমকির দায় একটি চরমপন্থী নারীবিদ্বেষী গোষ্ঠী স্বীকার করলেও পরে তারা ভুয়া সতর্কবার্তাগুলোর সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে। ইতালি, উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: