শিরোনাম
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডেসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডেসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলা

জার্মানি থেকে আরও বেশি পণ্য আমদানি করতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জার্মানির কাছ থেকে আরো উন্নত মানের পণ্য আমদানি করতে চায় চীন। রয়টার্স জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

ইউরোপ ও চীনের মধ্যে বাণিজ্য নিয়ে বিরোধ বাড়ছে। একই সঙ্গে দুই পক্ষের মধ্যে সুরক্ষাবাদী নীতিও জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে জার্মানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় বেইজিং।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়, লি কিয়াং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য ও উন্মুক্ত সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

লি বলেন, চীন জার্মানির সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। দুই দেশের সরকারি পর্যায়ের আলোচনার মাধ্যমে গাড়ি, রাসায়নিক, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্রযুক্তি ও পরিবেশবান্ধব শিল্পে সহযোগিতা বাড়াতে চায় বেইজিং।

আরও পড়ুন

জনগণের কল্যাণে বিএনপি কাজ করে যাচ্ছে: মীর শাহে আলম

এদিকে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও জার্মানির প্রতি চীনের সঙ্গে ‘যুক্তিসংগত, বাস্তবসম্মত ও বন্ধুত্বপূর্ণ’ নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন। জার্মান প্রেসিডেন্ট স্টাইনমায়ারের সঙ্গে বৈঠকে শি দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার ওপর গুরুত্ব দেন।

চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্য নিয়ে বিরোধ বাড়লেও জার্মানির সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বেইজিং।

ভোরের আকাশ/ইউএম
 

জার্মানিচীন

শেয়ার করুন: