শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার চূড়ান্ত অনুমোদন পেলেন সোমিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৫, ৭:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার চূড়ান্ত অনুমোদন পেলেন সোমিত
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার চূড়ান্ত অনুমোদন পেলেন সোমিত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল পেল আরও একটি সুখবর। লাল-সবুজ জার্সিতে খেলার জন্য ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমোদন মিলল প্রবাসী ফুটবলার সোমিত সোমের। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলছেন। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে সোমিতের।

শুক্রবার রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন সোমিত সোম। তিন দিনের মধ্যেই ই-পাসপোর্ট সম্পন্ন হয় তার।

হামজা চৌধুরির পর বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন সোমিত সোম। এরপর এরপর থেকেই বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই ফুটবলারকে লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চলমান ছিল। এরই ধারাবাহিকতায় ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাকে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে। মঙ্গলবার (৬ মে) এই অনুমতি পেয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

সোমিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসি-তে খেলছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সামিত এর আগে কানাডার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিয়েছেন।

বাংলাদেশ জাতীয় দলের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সমিত সোমকে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: