স্পেন–আর্জেন্টিনার দ্বিতীয়ার্ধের খেলা শুরু

স্পেন–আর্জেন্টিনার দ্বিতীয়ার্ধের খেলা শুরু। দ্বিতীয়ার্ধ শুরুর আগে দ্বিতীয় পরিবর্তন করেছে আর্জেন্টিনা।
কোচ লিওনেল স্কালোনি নিকো গঞ্জালেজকে তুলে মাঠে নামিয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে।
বিরতি শেষ করে ২৭ মিনিট পর আবারও মাঠে গড়িয়েছে ফাইনালের খেলা। যদিও নিয়ম অনুযায়ী বিরতি ১৭ মিনিট হওয়ার কথা ছিল।
অতিরিক্ত সময় ধরে চলা হাফটাইম শোর কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর শুরু হয় দ্বিতীয়ার্ধ।
ভোরের আকাশ/এম