শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মহারণে শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ ধরে রেখেছে স্পেন। আক্রমণ ও বলের দখলে এগিয়ে ছিল স্প্যানিশরা। আর্জেন্টিনার রক্ষণে একের পর এক ভীতি ছড়াচ্ছে তারা। তবে গোলের দেখা পায়নি কোনো দল। এতে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ডি-বক্সের ডান পাশ দিয়ে জোরালো শট নিলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ তা ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। এরপর ১২তম মিনিটে স্পেন প্রথম কর্নার পেলেও লিসান্দ্রো মার্তিনেজের সতর্কতায় আর্জেন্টিনা বিপদমুক্ত থাকে।

আরও পড়ুন

পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫

১৪তম মিনিটে দানি ওলমোকে ফাউল করেন আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার, তবে রেফারি স্লাভকো ভিনচিচ কোনো কার্ড দেখাননি। ১৬তম মিনিটে লিওনেল মেসি বলের নিয়ন্ত্রণ নেওয়ার সময় স্পেনের অ্যালেক্স বায়েনার ফাউলের শিকার হন। ১৭তম মিনিটে আবারও লামিন ইয়ামাল বল নিয়ে ডি-বক্সে প্রবেশের চেষ্টা করলে তার দুর্বল শট সহজেই ধরে ফেলেন গোলরক্ষক মার্তিনেজ। ২১ ও ২২তম মিনিটে অফসাইডের ফাঁদে পড়েন যথাক্রমে মিকেল ওয়ারজাবাল ও নিকো গনজালেজ।

২৪তম মিনিটে মার্ক কুকুরেয়ার শট থেকে স্পেন আরেকটি কর্নার আদায় করে নেয়, কিন্তু অ্যালেক্স বায়েনার সেই কর্নার কিক সরাসরি নিজের গ্লাভসে নেন এমিলিয়ানো মার্তিনেজ। এরপর ৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শট নিয়েছিলেন মিকেল ওইয়েরজাবাল। তবে তার শটটা বেশ সহজেই ঠেকালেন আর্জেন্টাইন গোলরক্ষক। শেষের দিকে মিকেল ওয়াইরাজাবালকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।

ভোরের আকাশ/এম

গোলশূন্য

শেয়ার করুন: